
উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ষার বৃষ্টিতে নাজেহাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলা।
এ ছাড়া, উত্তরের পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। টানা কয়েক সপ্তাহ ধরে এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলছে। উত্তরের নদীগুলির জলস্তরও বেড়়ে গিয়েছে। এখনই পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র প্রতি দিনই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শনিবার এবং রবিবার শহরে আলাদা করে কোনও সতর্কতা নেই। বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।
