গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports চুল টানায় লাল কার্ড

    চুল টানায় লাল কার্ড

    0
    80
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    লিগে এভারটন ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ১-১ ড্র ম্যাচের ঘটনা এটি। প্রতিপক্ষের তলু আরোকোদারের চুল টেনে ধরার জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি,ভিএআর পর্যালোচনার পর মনিটরে রিপ্লে দেখে কিনকে লাল কার্ড দেখান রেফারি।

    খেলার আইনে চুল টানার কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই, তবে এটিকে সহিংস আচরণ হিসেবে গণ্য করা হয়। তাই তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩২ বছর বয়সী সেন্টার-ব্যাক কিন।এফএ কাপে সান্ডারল্যান্ডের বিপক্ষে এবং প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ও লিডস ইউনাইটেডের বিপক্ষে তাকে পাবে না এভারটন।ডিফেন্ডার মাইকেল কিনের লাল কার্ডের বিরুদ্ধে ক্লাবের আপিল ফুটবল অ্যাসোসিয়েশনের প্যানেল খারিজ করে দেওয়ায় হতাশা প্রকাশ করেছে এভারটন।রায় মেনে নিলেও এমন সিদ্ধান্তে ভীষণ অবাক হওয়ার কথা জানিয়েছে ক্লাবটি।প্রিমিয়ার লিগের দলটি এক বিবৃতিতে বলেছে, কিনের তিন ম্যাচের নিষেধাজ্ঞা ‘স্পষ্টতই খুব বেশি হয়ে গেছে।আপিল খারিজের বিষয়ে এভারটন হতাশা প্রকাশ করে বিবৃতি দেওয়ার পরপরই দলটির কোচ ডেভিড ময়েস বলেছেন, তিন সদস্যের এফএ প্যানেলের সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ এবং মাঠের রেফারি টম কার্ককে ঘটনাটি পর্যালোচনা করার নির্দেশ দেওয়ায় ভিএআর নিয়ে তিনি বিব্রত।

    ময়েস একই সঙ্গে আর্সেনাল ও লিভারপুলের লিগ ম্যাচের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন, যেখানে গাব্রিয়েল মার্তিনেল্লি চোট পাওয়া কনর ব্র্যাডলিকে মাঠ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন।