গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National লালকেল্লা বিস্ফোরণ, আটক আরও ২ চিকিৎসক

    লালকেল্লা বিস্ফোরণ, আটক আরও ২ চিকিৎসক

    0
    49
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের তদন্তে আরও তিন জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক।
    তদন্তকারী সংস্থা সূত্রে জানাচ্ছে, ধৃত দুই চিকিৎসকের নাম মহম্মদ এবং মুস্তাকিন। তাঁরা উভয়েই নুহ এলাকার বাসিন্দা। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত অপর চিকিৎসক মুজাম্মিল গনির সঙ্গেও আটক দুই চিকিৎসকের যোগাযোগ ছিল বলে অভিযোগ। সংবাদসংস্থা সূত্রে খবর, ওই দু’জনই লালকেল্লার সামনে বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির চালক চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর নবির পরিচিত।
    লালকেল্লার সামনে বিস্ফোরণের তদন্তে শুক্রবার বেশি রাতের দিকে হরিয়ানার ধৌজ, নুহ এবং সংলগ্ন কিছু এলাকায় হানা দেন তদন্তকারীরা। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং অন্য কেন্দ্রীয় সংস্থাগুলি যৌথ ভাবে অভিযান চালায়। ওই অভিযান চলাকালীনই বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক-সহ তিন জনকে আটক করা হয়। দুই চিকিৎসক ছাড়াও আটক করা হয়েছে দীনেশ ওরফে ডাব্বু নামে এক সার বিক্রেতাকে।