
রেড রোডে হাফ ম্যারাথন দিয়ে এবছরের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা করেছে কলকাতা পুলিশ। দৌড়ে সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিয়েছিলেন সস্ত্রীক কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূল সাংসদ অভিনেতা দেব, জিতু কমল, অভিনেত্রী রুক্মিনি, মিমি সহ অন্যান্যরা। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ছিল ৪টি বিভাগ। ৫, ১০ ও ২১ কিলোমিটার এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা বিভাগ।
প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন হাফ ম্যারাথনে। এই প্রতিযোগিতায় প্রথম তিনজন অগাস্টে কোরিয়ায় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স মাস্টার টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করবেন।
