
বাঙালির খাদ্যরসিকতা জগৎজোড়া। কিন্তু খাওয়ার লোভ সামলাতে না পারার ফলেই পেটের সমস্যা হয়ে দাঁড়ায় নিত্যসঙ্গী। তবে কিছু সহজ দৈনন্দিন অভ্যাস বদলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।বলা হয় সকালে শুধু প্রোটিন নয়, ফাইবারও রাখতেই হবে।
দুপুর ও রাতের খাবারেও ফাইবারযুক্ত খাবার রাখা জরুরি। ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। এটি কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।সেইসঙ্গে,শরীরচর্চা করুন প্রতিদিন।অলস জীবন হজমের শত্রু। তাই দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। সকালবেলার হালকা এক্সারসাইজ,সারাদিন মন ভালো রাখে ও বদহজম দূরে রাখে। নিয়মিত ব্যায়ামে খাবার হজম হয় সহজে, বেশি নিয়মকানুন মানার প্রয়োজন পড়ে না।ফার্মেন্টেড খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। রোজ একবাটি টকদই খাওয়া দারুণ উপকারী। আচারও খেতে পারেন মাঝেমধ্যে।আর,খাওয়ার সময় স্ক্রিন নয়,মোবাইল বা টিভি দেখে খাওয়ার অভ্যাস খাবারের প্রতি মনোযোগ কমায়। এতে কখন যে পেট ভর্তি হয়ে গেছে, তা বোঝা যায় না।ফলে বেশি খাওয়া হয়। এই অভ্যাসে ওজন বাড়ে, হজমের সমস্যা বাড়ে।পাশাপাশি,খাওয়ার পর কিছুক্ষণ হাঁটুন।খাওয়ার পরই শুয়ে পড়া বদহজমের অন্যতম কারণ। খাওয়ার পরে ১৫-৩০ মিনিট হালকা হাঁটা অভ্যাস করুন।
সকালে রোদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আরও উপকার পাবেন।আর কী কী খেয়াল রাখবেন?প্রতিদিন পেট পরিষ্কার হচ্ছে কি না, নজরে রাখুন। কম পানি পান করা ও অতিরিক্ত তেলেভাজা কোষ্ঠকাঠিন্য ডেকে আনে। তাই পর্যাপ্ত জল পান করুন ও বাওয়েল মুভমেন্ট ঠিক রাখার চেষ্টা করুন।
