
উৎসবের মরশুমে মধ্যে দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশনের সময় কমিয়ে দিয়েছে রেল। আর চার মাস নয়।
এবার থেকে দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিং করা যাবে দু-মাস আগে।এতদিন পর্যন্ত নিয়ম ছিল, ১২০ দিন অর্থাৎ চার মাস আগে ট্রেনের টিকিট বুক করা যাবে। কিন্তু রেল মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, অ্যাডভান্স বুকিং এবার থেকে ৬০ দিন আগে অর্থাৎ ২ মাস আগে করতে পারবেন যাত্রী, তার আগে নয়।১ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম। তবে যারা ইতিমধ্যেই টিকিট বুক করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।কিন্তু তাজ এক্সপ্রেস বা গোমতী এক্সপ্রেসের মতো ছোট রুটের ট্রেন, যা একদিনেই গন্তব্যে পৌঁছে দেয় যাত্রীদের, সেগুলির ক্ষেত্রে কোনও নিয়মের বদল ঘটছে না। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ৩৬৫ দিন বা এক বছর আগে টিকিট বুক করার যে নিয়ম ছিল, তা অপরিবর্তিত থাকছে।
খুব বেশি আগে থেকে টিকিট কাটলে, ট্রেন বাতিল হয়ে গেলে সমস্যায় পড়েন যাত্রীরা। সেই সমস্যা যাতে না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
