
ইন্টার মিলান ও জুভেন্টাস ম্যাচে পিয়েরে কালুলুর লাল কার্ড ঘিরে ওঠা বিতর্কের পর নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে রেফারিদের সংগঠন ,এআইএ।
জুভেন্টাসের কাছে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি জানলুকা রচ্চি।সেরি আ’য় ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচের ৪২ মিনিটে কালুলুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফানি ফেদেরিকো লা পেন্না। ম্যাচটি জুভেন্টাস শেষ পর্যন্ত হেরে যায় ৩-২ গোলে।কালুলুর প্রথম হলুদ কার্ড নিয়েও ছিল প্রশ্ন। ইতালির গণমাধ্যমে দাবি করা হয়, প্রথম হলুদ কার্ডের সময় তিনি প্রতিপক্ষকে কড়া ট্যাকেল করেননি। তার দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে লেখা হয়েছে,অযৌক্তিক।এমন দাবির পেছনে কারণ, ইন্টারের আলেস্সান্দ্রো বাস্তোনি ছলচাতুরির আশ্রয় নিয়েছিলেন। ওই সময় ডাইভ দিয়ে তিনি রেফারিকে প্ররোচিত করেছিলেন কালুলুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে।রেফারির ভুল সত্ত্বেও ভিএআরে ওই সময় সিদ্ধান্ত যাচাই করা হয়নি। এর কারণ মূলত,এটি ছিল দ্বিতীয় হলুদ কার্ড এবং সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত না হওয়ায়। ইতোমধ্যে অবশ্য খবর এসেছে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ,আইএফএবি ফেব্রুয়ারির শেষ দিকে তাদের বার্ষিক সভায় এই নিয়ম পরিবর্তনের চেষ্টা করবে।
একইসঙ্গে নিয়ম বদলের আগেই নিজেদের ভুল স্বীকার করে জুভেন্টাসের কাছে ক্ষমা চেয়েছেন এআইএর সভাপতি রচ্চি। লা পেন্না নিজের ভুলের জন্য অনুতপ্ত ও বিচলিত বলে জানান তিনি।
