গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National এনসিইআরটি-র বইয়ে বাদ হিটলার-নাৎসি-দেশভাগ প্রসঙ্গ

    এনসিইআরটি-র বইয়ে বাদ হিটলার-নাৎসি-দেশভাগ প্রসঙ্গ

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারব্যবস্থা সংক্রান্ত বিতর্কিত অধ্যায় সংশোধনের পর অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল এনসিইআরটি।
    নতুন সংস্করণে অ্যাডলফ হিটলার ও নাৎসি মতাদর্শ সম্পর্কিত উল্লেখ সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে কংগ্রেসের অবস্থান সম্পর্কেও পাঠ্যবইয়ের ভাষা সংশোধন করা হয়েছে। সংশোধিত বইয়ে বলা হয়েছে, দেশভাগের পরিকল্পনার বিরোধিতা শুধু মহাত্মা গান্ধী বা কয়েকজন কংগ্রেস নেতাই করেননি, বরং ভারতীয় জাতীয় কংগ্রেসের বৃহৎ অংশই দেশভাগের বিরোধিতা করেছিল। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, দেশভাগ মেনে নেওয়াই একমাত্র পথ ছিল কি না, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে।
    আগের সংস্করণে বলা হয়েছিল, মহাত্মা গান্ধী ও অধিকাংশ কংগ্রেস নেতা দেশভাগের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত সেটিকেই একমাত্র উপায় হিসেবে মেনে নিয়েছিলেন।