গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home International বাংলাদেশে  গণভোট অধ্যাদেশ অনুমোদন

    বাংলাদেশে  গণভোট অধ্যাদেশ অনুমোদন

    0
    54
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বাংলাদেশের উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়েছে।বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    তিনি বলেছেন, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। তিনি বলেছেন, গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে।জাতীয় নির্বাচনের ভোটের সময় হবে গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙের হবে। যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন।এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, স্রোতস্বিনী নদীর মতো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে, এর মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। বিএনপি আশাবাদী, ২৬ ফেব্রুয়ারি প্রথম অথবা মধ্যবর্তী সময় নির্বাচনের দিন ঘোষণা হবে।

    অন্যদিকে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন।