
ভারত রিফর্ম এক্সপ্রেসে চড়েছে এবং দৃঢ় বিশ্বাস ও স্বচ্ছতার সঙ্গে সংস্কার হচ্ছে। লোকসভায় অর্থ বিল ২০২৬-এর উপর বিতর্কের জবাবে এমনটাই বলেছেন নির্মলা সীতারামন।
তিনি আরও বলেছেন, সংস্কার বাধ্য হয়ে হচ্ছে না, বরং দৃঢ় বিশ্বাস, স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং প্রতিশ্রুতির সঙ্গে হচ্ছে। নির্মলার মন্তব্য, একটি আস্থা-ভিত্তিক কর প্রশাসন ব্যবস্থা রয়েছে, যা সৎ করদাতাদের অপ্রয়োজনীয় দুর্ভোগ কমিয়ে উন্নত করা হচ্ছে। সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষক এবং সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কারণ উৎপাদনের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ভারতের সার্বিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে এরাই।
অর্থমন্ত্রী বলেছেন, বাণিজ্য সুবিধাকে উৎসাহিত করার লক্ষ্যে অনেক বিধান পরিবর্তন করে শুল্ক সংস্কারের প্রস্তাব করা হয়েছে।









