বউবাজারে ঘরছাড়াদের শীঘ্রই পুনর্বাসন : ফিরহাদ

0
92
ছবি সৌজন্যে :ফেসবুক
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে ঘরছাড়া বউবাজারের বাসিন্দাদের শীঘ্রই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে জনাইয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেছেন, সেপ্টেম্বর এবং অক্টোবর দু’মাসে ম্যাপ বার করা হবে। বিল্ডিং তৈরি কাজ অক্টোবর মাসে শুরু করবে। তার পরে ৯ মাসে সব বিল্ডিং তৈরি হয়ে যাবে। পুরসভার পক্ষ থেকে সিভিল এবং জল সরবরাহ কাজ বাড়ি তৈরি হলে জলের ব্যবস্থা করা হবে। আগামী ১০ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ-দের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। যাতে কোনো বিপর্যয় ঘটলে সেটা তাদের নজরদারিতে হবে।
যদি কোনো ক্ষতিগ্রস্ত হলে তার দায়দায়িত্ব কেএমআরসিএল নেবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।