সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সিওএ প্রত্যাখ্যান : বিদেশমন্ত্রক

0
30
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভারত সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাম্প্রতিক কোর্ট অফ আরবিট্রেশন-এর রায় প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও লিখেছেন, এই ট্রাইব্যুনালটি অবৈধভাবে গঠিত হওয়ায় ভারত তার সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না।
বিতর্কের মূল বিষয় হলো কিশনগঙ্গা এবং রাটলে জলবিদ্যুৎ প্রকল্প, যা ইন্দাস ওয়াটার্স চুক্তির আওতাভুক্ত নদীগুলোর সঙ্গে সম্পর্কিত। পাকিস্তান এই বিষয়ে হেগ-ভিত্তিক কোর্ট অফ আরবিট্রেশনের দ্বারস্থ হয়।
ভারতের দাবি, এই ধরনের প্রযুক্তিগত বিরোধ প্রথমে নিউট্রাল এক্সপার্ট-এর মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত ছিল এবং সরাসরি আরবিট্রেশন ট্রাইব্যুনাল গঠন চুক্তির বিধির পরিপন্থী। তাই ভারত শুরু থেকেই এই কার্যক্রম বয়কট করে আসছে এবং ট্রাইব্যুনালের রায়কে অবৈধ ও অকার্যকর বলে উল্লেখ করেছে। অন্যদিকে, আরবিট্রেশন ট্রাইব্যুনাল জানিয়েছে যে তাদের এক্তিয়ার বৈধ এবং ইন্দাস ওয়াটার্স চুক্তি এখনও কার্যকর রয়েছে।