গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National দিল্লি দূষণে রেখা গুপ্ত ‘হায় হায়’ স্লোগান

    দিল্লি দূষণে রেখা গুপ্ত ‘হায় হায়’ স্লোগান

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লিতে লিয়োনেল মেসির অনুষ্ঠান মোটের উপর নির্বিঘ্নে মিটলেও রাজধানী শহরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন দর্শকদের একাংশ।
    মেসি-মেসি স্লোগান বদলে গেল রেখা গুপ্ত হায় হায় স্লোগানে। সোমবার বিকেলে মেসির অনুষ্ঠান ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে তাঁকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রেখা মাঠে পৌঁছোতেই স্লোগান ওঠে গ্যালারির একাংশে। দিল্লির আপ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা অরবিন্দ কেজরিওয়ালের দলের নেতা সৌরভ ভরদ্বাজ একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কয়েক জন দর্শক একিউআই-একিউআই বলে চিৎকার করছেন। আরও একটি ভিডিয়োয় দেখা যায়, মুখ্যমন্ত্রীর নামে হায় হায় স্লোগান দেওয়া হচ্ছে।
    আপের কটাক্ষ, দিল্লির জন্য এটা আন্তর্জাতিক মানের লজ্জা!দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মরসুমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।