
ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি অভিনয় দক্ষতা ও নিজের সৌন্দর্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
তবে করণ জোহারের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার এই সৌন্দর্য প্লাস্টিক সার্জারি বলে কটাক্ষ করেছিলেন ইমরান হাশমি।ঐশ্বরিয়ার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী রেখা। তিনি দাবি করেছিলেন, ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বরিয়া।এক সাক্ষাৎকারে বলেছিলেন, মডেলদের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দ ঐশ্বরিয়াকে। সবচেয়ে সেরা, যারা ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলে, রেখা তাদের সমর্থন করেন না। ঐশ্বরিয়ার অভিব্যক্তি খুবই স্বতঃস্ফূর্ত।বস্তুতঃ ঐশ্বরিয়ার জন্য অন্য কারও সঙ্গে লড়তেও রাজি ছিলেন রেখা। তার ভাষ্য, তিনি বাঘিনীর মতো ঐশ্বরিয়ার হয়ে লড়বেন। ঐশ্বরিয়ার জন্য অনেক ভালবাসা।প্রসঙ্গত, উমরাও জান সিনেমাতে অভিনয় করেছিলেন রেখা।
পরে ঐশ্বরিয়াকে এই একই চরিত্রে দেখা যায়। দক্ষিণ ভারতের হয়েও ঐশ্বরিয়ার মুখে উর্দু সংলাপ শুনে মুগ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা।









