আবাস তালিকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয় 

0
1056
ছবি সৌজন্যে : নিজস্ব
অট্টালিকা থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আত্মীয়র। আর নাম নেই বাড়ির কাছেই টালির বাড়িতে থাকা পরিযায়ী শ্রমিকের। এমনই ছবি উঠে এসেছে মালদার হরিশ্চন্দ্রপুরে।
ঘটনা সামনে আসতেই জেলা শাসকের নির্দেশে তদন্তে বিডিও। পরিযায়ী শ্রমিকের স্ত্রী-র বিস্ফোরক অভিযোগ, ১০ হাজার টাকা কাটমানি না দিলে আবাসের তালিকায় উঠছে না নাম। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা জ্যোৎস্নারা খাতুন। স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন।টালির চালের বাড়িতে বসবাস করেন ওই মহিলা। মহিলার দাবি, তাদের নাম ছিল আবাস যোজনার তালিকায়, কিন্তু আবাস প্লাসের সার্ভের সময় দেখা যায় হঠাৎ তালিকা থেকে বাদ চলে গিয়েছে নাম। ওই মহিলার অভিযোগ,  তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা তার কাছে ১০ হাজার টাকা কাটমানি চেয়ে ছিল। তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে।
অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা লুৎফুন নেসার দেওর এলাকার রেশন ডিলার রফিকুল ইসলামের নাম রয়েছে এই তালিকায়। যার অট্টালিকার মত বাড়ি রয়েছে।