
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তারকা ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে একটি অ্যানিমেশন সিরিজ তৈরির ঘোষণা করা হয়েছে। কিংবদন্তির ৫ম মৃত্যুবার্ষিকীতে এসেছে সেই ঘোষণা। তারকার পরিবার-স্বত্বাধিকার প্রতিষ্ঠান সাত্তভিকা এসএ’র কাছ থেকে চরিত্র ব্যবহারের অনুমতি নিয়ে এ পরিকল্পনা এগোচ্ছে।
ইতিমধ্যেই চরিত্রটির জন্য আইপি স্বত্ব কিনেছে রিলায়েন্স। জানা যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনার শৈশব থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্পের সবকিছু থাকবে এই সিরিজে। উঠে আসবে ম্যারাডোনার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত লড়াই এবং মাঠের বাইরেও তার সাংস্কৃতিক প্রভাব।নানা নাটকীয়তায় তুলে ধরা হবে তার জীবনী। তবে সিরিজটি এখনো পরিকল্পনাধীন রয়েছে।নির্মাতা দল, প্রচার সংস্থা ও মুক্তির সময়সূচি পরে জানানো হবে আনুষ্ঠানিকভাবে। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রচারের লক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে।
বলা হচ্ছে এর লক্ষ্য হলো,ম্যারাডোনার অসাধারণ জীবনযাত্রা অ্যানিমেশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তার দৃঢ়তা, আবেগ আর সাফল্য খেলাধুলার সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে দিতে।তবে অ্যানিমেশন সিরিজটির নাম ও পরিচালক সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় নি।








