গরম থেকে স্বস্তি বৃহস্পতিতে, বাঁকুড়ায় শিলাবৃষ্টি

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চৈত্রের শুরুতেই গরমের সাময়িক রেহাইয়ের আশা দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তারই মধ্যে শিলায় ঢেকেছে বাঁকুড়ার জয়পুরের রাস্তাঘাট। রবিবার দুপুরে ১০ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তাঘাট কার্যত সাদা বরফের মত শিলায় ঢেকে গিয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি দুপুরে সেটা পৌঁছয় ৩৫ ডিগ্রিতে। ১৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ১৯ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে।

পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় দুদিন গরমের কমলা সতর্কতা থাকছে। বাকি জেলাগুলোতেও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।