গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata গানে গানে প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ

    গানে গানে প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গানে গানে প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করা হয়েছে শিশিরমঞ্চে। জন্মিলে মরিতে হবে রে জানে তো সবাই, গান গেয়ে শিল্পীকে স্মরণ করেছেন সাংসদ দোলা সেন।

    শিল্পীর ছবিতে মালা দিয়ে স্মৃতিচারণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। অনুষ্ঠানে উপস্থিত প্রতুল জায়া সবাণী মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। এছাড়াও পারিবারিক চিকিৎসক থেকে বন্ধুসম সাংবাদিক কিংবা শিল্পীর অত্যন্ত কাছের মানুষজন। প্রত্যেকেই শিল্পীর জীবনের নানাদিক শেয়ার করেছেন স্মরণসভায় উপস্থিত মানুষজনের সামনে।

    ডিঙ্গা ভাসাও কিংবা আমি বাংলায় গান গাই, শিল্পীর অবিস্মরণীয় দুটি গান বাঙালির জীবনে জড়িয়ে রয়েছে, একবাক্যে প্রত্যেকই তাঁদের বক্তব্যে তুলে ধরেছেন।