গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বিজেপি হটাও, বাংলা বাঁচাও, সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী 

    বিজেপি হটাও, বাংলা বাঁচাও, সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী 

    0
    86
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপি হটাও, বাংলা বাঁচাও। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএ-দের সঙ্গে বৈঠক থেকে ২০২৬-র বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    দলের বিএলএ ও বিএলএ-২দের বৈঠক থেকে আরও এক ধাপ এগিয়ে সরাসরি দিল্লি দখলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, যতই করুন এসআইআর, বাংলা হবে না বিজেপির। এবার বিজেপির থেকে দিল্লিও কেড়ে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে।
    বিজেপিকে রুখতে কর্মীদের প্রাণপণ লড়াইয়ের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কার্যত বিজেপির শেষ অধ্যায় বলে ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী।