গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর

    ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর

    0
    216
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    সাধারণত নাকের ওপর বা ঠোঁটের নীচে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাকহেডস। সঠিকভাবে এক্সফোলিয়েট না করলে ত্বকে নানা সমস্যা বাড়তেই থাকে।

    এ ছাড়া যাদের ত্বক তৈলাক্ত, তাদের সমস্যা আরো বেশি।সাধারণত নাকের দুইপাশে তেল নিঃসরণ হয় বেশি।এইসব জায়গায় ত্বকের পোরস বা রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে,সেটাই ব্ল্যাকহেডস। এই অবস্থায় সুস্থ ত্বকের জন্য ব্ল্যাকহেডসকে বিদায় জানাতেই হবে।তবে পার্লারে গিয়ে তুলতে চাইলে তা সময়সাপেক্ষ, আবার খরচেরও বিষয়।পার্লারে না যেতে চাইলে বাড়িতেও ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস তুলতে পারেন। সেক্ষেত্রে প্রথমে,একটি পাত্রে অর্ধেক লেবুর রস,এক চামচ টুথপেস্ট ও হাফ চামচ হলুদগুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।হলুদ গুঁড়ো দিলে ত্বকে লেবুর পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। এটা ব্যবহারের আগে মুখ পরিষ্কার নিন এবং নাকের ব্ল্যাকহেডসের ওপর মিশ্রণটি আধঘন্টা লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে অল্প করে জল দিয়ে হালকা ঘষে নিন। এরপর হালকা কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে দু’দিন এটা ব্যবহার করতে হবে।ওদিকে,মধু ও ডিম এই দুই উপাদান ব্ল্যাকহেডস দূর করতে বেশ কার্যকরী।প্রথমে এক চা চামচ মধুর সঙ্গে ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিন।এরপর মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারলে উপকার পাবেন। এর বাইরে টমেটোর খোসা ছাড়িয়ে চটকে নিন। এরপর পুরো মুখে রেখে দিন ঘণ্টাখানেকের জন্য। শুকিয়ে এলে ভালোভাবে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তবে টমেটোর সঙ্গে জল মিশিয়ে ব্যবহার করুন। এতেও কাজ দিবে। পাশাপাশি দু’ টেবিল চামচ দুধ-এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস নিন।তাতে সামান্য পরিমাণে দানা দানা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন।এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডসের ওপর লাগিয়ে নিন এবং সামান্য ঘষে নিন। জোরে জোরে চাপ দিয়ে ঘষবেন না। এরপর ধুয়ে ফেলুন। এর বাইরে একটি পাত্রে আস্ত ওটস এবং ওটসের গুঁড়ো নিন এবং ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে সামান্য জল এবং মধু মিশিয়ে নিন। মাথায় রাখতে হবে ওটস ত্বককে এক্সফোলিয়েট করবে এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

    সেজন্যে ব্ল্যাকহেডসের ওপর এই প্যাক লাগিয়ে সামান্য ঘষে নিলেই হবে। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।