
এ বছর ভারতে দিওয়ালিতে মুখোমুখি হচ্ছে ভুল ভুলাইয়া থ্রি আর সিংহাম এগেইন। এদিকে রোহিত শেট্টির সিংহাম এগেইন ছবিতে তারকার মেলা।
অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খানের মতো তারকাদের দেখা যাবে সিংহাম-এর তৃতীয় সিকুয়েলে। আর এদিকে আনিস বাজমির ভুল ভুলাইয়া থ্রি-এ নায়ক বলতে কার্তিক আরিয়ান। ভৌতিক-হাসির ছবিতে মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান আর তৃপ্তি দিমরি,এই তিন বিটাউন নায়িকা আছেন। ভুল ভুলাইয়া থ্রি নির্মাণ করতে ১৫০ কোটি গেছে নির্মাতাদের পকেট থেকে। এবার দেখা যাক এই চার তারকার মধ্যে পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে আছেন।ভুল ভুলাইয়া টু -তে কার্তিক আরিয়ান রুহ বাবার চরিত্রে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন। আবার,রুহ বাবা রূপে দর্শকের মনজয় করতে আসছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান।ভুল ভুলাইয়া’র দ্বিতীয় সিকুয়েলে প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। জানা গেছে, ভুল ভুলাইয়া থ্রি -এর জন্য একলাফে পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন এই বলিউড তারকা। এই ছবির জন্য কার্তিক নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা।ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির প্রথম পর্বে মঞ্জুলিকা’র ভূমিকায় বিদ্যা বালান সবার নজর কেড়েছিলেন। তবে এর দ্বিতীয় পর্বে বলিউড অভিনেত্রীকে দেখা যায়নি। ভুল ভুলাইয়া থ্রি -তে আবার মঞ্জুলিকা রূপে ভয় দেখাতে আসছেন বিদ্যা।এই ছবির জন্য তিনি নিয়েছেন প্রায় ১০ কোটি পারিশ্রমিক।ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজিতে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আনিস বাজমি এই ছবিতে মাধুরীকেও মঞ্জুলিকা’র ভূমিকায় আনতে চলেছেন।জানা গেছে, তিনি এই চরিত্রের জন্য আট কোটি দর হেঁকেছেন।
পারিশ্রমিকের দৌড়ে সবচেয়ে পেছনে আছেন ভারতের নতুন জাতীয় ক্রাশ তৃপ্তি দিমরি। ভুল ভুলাইয়া থ্রি ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে তিনি আসতে চলেছেন। এই ছবি থেকে তৃপ্তির ঝুলিতে এসেছে নাকি ৮০ লাখ টাকা মাত্র।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
