প্রখ্যাত বিজ্ঞানী মাধব গ্যাডগিল প্রয়াত

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রয়াত হয়েছেন প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী মাধব গ্যাডগিল। বুধবার মহারাষ্ট্রের পুনেতে তাঁর প্রয়াণ ঘটে। বয়স হয়েছিল ৮৩ বছর।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পুনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালা নিয়ে যুগান্তকারী কাজ এবং গ্যাডগিল কমিশন-র চেয়ারম্যান হিসেবে মাধব গ্যাডগিল বেশি পরিচিত ছিলেন।
পশ্চিমঘাট নিয়ে তাঁর কাজ ভারতের পরিবেশনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্যাডগিল কমিশন পরিবেশগতভাবে ভঙ্গুর ওই অঞ্চলের সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল। মাধব গ্যাডগিল ছিলেন একজন ভারতীয় পরিবেশবিদ, বিজ্ঞানী, লেখক এবং ভারতীয় বিজ্ঞান সংস্থান-এর ইকোলজিক্যাল সায়েন্সেস সেন্টারের প্রতিষ্ঠাতা।