
তিলপাড়া ব্যারাজের একের পর এক এক্সটেনশন ওয়াটার ডিভাইডার ভেঙে পড়েছে। কদিন আগে দুটো বড় ডিভাইডারে ফাটল দেখা গিয়েছিল।
সেই ফাটল আরও বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গিয়েছে আরও ৫ থেকে ৬ টি ছোট ছোট ওয়াটার ডিভাইডার মাঝামাঝিভাবে ভেঙে গিয়েছে। ব্যারাজ সংস্কার হলেও একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ায় আরও বাড়ছে বিপত্তি। আগে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এবার পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু হেঁটেই পারাপার করা যাচ্ছে ব্যারাজ। আর এর জেরে উত্তরবঙ্গ-র সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী জাতীয় সড়ক যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন সংস্কারের কাজ চলবে।
বড় গাড়ি আগে যেত না, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে এখন ছোট গাড়ি যাওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ বেআইনিভাবে লাগামছাড়া বালি তোলার জন্যই বসে যাচ্ছে ব্যারাজ।








