গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শেষ ১০ বছরের সেস এবং সারচার্জের তথ্য পেশ অর্থমন্ত্রকের

    শেষ ১০ বছরের সেস এবং সারচার্জের তথ্য পেশ অর্থমন্ত্রকের

    0
    107
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    বর্তমানে কার্যকর থাকা সেসগুলি ২০১৪-১৫ অর্থবর্ষে যা ছিল, ২০২৫-২৬ অথবর্ষে বেড়েছে প্রায় চারশো শতাংশ। লোকসভায় কেন্দ্রের দেওয়া তথ্য জানাচ্ছে, বর্তমানে চাল থাকা ও বন্ধ হওয়া সেস ও সারচার্জগুলি থেকে আয় গত ১০ বছরে ১লক্ষ ৬২ হাজার ৮৯ কোটি টাকা বেড়েছে।
    তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের ভিত্তিতে লোকসভায় ২০১৪-১৫ থেকে চলতি অথবর্ষ পর্যন্ত কার্যকর হওয়া সেস এবং সারচার্জের তথ্য পেশ করেছে অর্থমন্ত্রক। একই সঙ্গে সাংসদ অভিষেকের প্রশ্নের উত্তরে অথমন্ত্রক রিপোর্ট জানাচ্ছে, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষে আয়করে সারচাজ বদ্ধির হার ৯৯৯ শতাংশ। যার ফলে কেন্দ্রের আয় বেড়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৭৯৮ কোটি টাকা।
    ২০২৪-২৫ অর্থবর্ষে প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত মিশন-এ আদায় করা সেসের অঙ্ক পাঁচ কোটি ২০ লক্ষ টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সব মিলিয়ে সেস এবং সারচার্জ থেকে আদায় তিন লক্ষ আঠেরো হাজার আটশো সাতাশি কোটি টাকা।