গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ফের ভোটের লাইনে, ১৫ কেন্দ্রে ৯০ শতাংশ পোলিং

    ফের ভোটের লাইনে, ১৫ কেন্দ্রে ৯০ শতাংশ পোলিং

    0
    168
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শনিবার সকাল থেকে দ্বিতীয়বার ভোটের লাইনে দাঁড়ালেন মগরাহাট পশ্চিম, ডায়মণ্ডহারবারের ১৫টি বুথের ভোটাররা। দুপুরের মধ্যেই ৫০ শতাংশ পেরিয়ে গিয়েছে ভোটের হার। সন্ধে ৬টায় তা পার করেছে ৯০ শতাংশ।

    শান্তিপূর্ণ ভোট হলেও কাজকর্ম ছেড়ে ফের ভোটের লাইনে দাঁড়ানোয় অনেকেই অসন্তোষপ্রকাশ করেছেন। ২ দিন আগে যে ভোট দিয়েছেন তা কিভাবে বাতিল হয়ে গেল তা নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। ভোটাররা জানিয়েছেন বিএলও বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার রাতেই তাঁদের ভোটের খবর দেন। ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে স্কুটিনির কাজ পরিদর্শনে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি ফলতা, মগরাহাট পশ্চিম, ডায়মণ্ডহারবারের একাধিক বুথে অনিয়মের অভিযোগ জানিয়ে রিপোর্ট দেন। এরপরেই শুক্রবার রাতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় মগরাহাট পশ্চিমের ১১ বুথ এবং ডায়মন্ডহারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। এরইমধ্যে বিক্ষোভের মুখে

    পড়েন মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌরিসুন্দর ঘোষ। জানা গিয়েছে সকাল থেকে বুথে বুথে ঘুরছেন গৌরিসুন্দর। বাহিরপুয়া এলাকায় যেতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও তাঁকে সেখান থেকে বার করে নিয়ে যায় পুলিশ।