গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বাজরার ছত্রাকে বান্ধবগড়ে ১০ হাতির মৃত্যু, রিপোর্ট

    বাজরার ছত্রাকে বান্ধবগড়ে ১০ হাতির মৃত্যু, রিপোর্ট

    0
    124
    বিষ প্রয়োগ নয়, বাজরার ছত্রাকের বিষক্রিয়ায় প্রাণ গিয়েছে বান্ধবগড়ের ১০টি হাতির। এমনটাই উঠে এসেছে বরেলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ওই রিপোর্টে।
    ওই রিপোর্টে বলা হয়েছে, মৃত হাতিগুলিকে ইচ্ছাকৃতভাবে বিষ খাওয়ানো হয়নি। ছত্রাক সংক্রামিত কোদো বাজরা খেয়েই ওই হাতিগুলির মৃত্যু হয়েছে। ময়ানাতদন্তে হাতিগুলির পেটে মাত্রাতিরিক্ত বাজরা মিলেছে। মিলেছে বিষাক্ত সাইক্লোপিয়াজোনিক অ্যাসিড, যা কোদো বাজরার বীজে থাকা অন্যতম প্রধান মাইকোটক্সিনগুলির মধ্যে একটি। সেই থেকেই বিষক্রিয়া ছড়ায়।সম্প্রতি মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে একের পর এক হাতির মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। হাতিমৃত্যুর কারণ ঘিরে নানা মহলে চলছিল জল্পনাও।
    কেউ কেউ বলছিলেন, বিষ খাইয়ে মারা হয়েছে ওই হাতিদের। সাসপেন্ড করা হয়েছিল বনদফতরের দুই আধিকারিককেও।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া