
কসবাকাণ্ডে হাইকোর্টে জমা পড়েছে তদন্তের অগ্রগতি রিপোর্ট। হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ।
গোপন জবানবন্দি ও মেডিক্যাল রিপোর্ট দেখেছেন বিচারপতি সৌমেন সেন। তদন্তে সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। আদালতে নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী অরিন্দম জানা জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও অভিযোগ নেই তাঁদের, তদন্তে সন্তুষ্ট। তবে জনস্বার্থ মামলা দায়ের হওয়া নিয়ে অসন্তোষপ্রকাশ করেছে পরিবার। পাশাপাশি পরিবারের তরফে আইনজীবী আবেদন করেছেন রিপোর্টের কপি পেলে তদন্ত কোন পর্যায়ে রয়েছে জানা যাবে।
তদন্তের অগ্রগতি নিয়ে ১ মাস পর ফের রিপোর্ট দেবে পুলিশ। পাশাপাশি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষও। আলাদা হলফনামা জমা দিয়েছে কসবা থানা।
