
রাজনীতি করতে নয়, ভীত সন্ত্রস্ত মহিলাদের পাশে দাঁড়াতে হিংসাবিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়েছেন। তৃণমূলের অভিযোগে জবাব দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর। তিনি বলেছেন মুর্শিদাবাদের বাস্তব পরিস্থিতির রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রকে।
আক্রান্তদের সুরক্ষা, ন্যায় বিচার পাইয়ে দেওয়া রাজ্য সরকারের কাজ। রাজ্য মহিলা কমিশন কেন যায়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজয়া রাহাতকর। যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে তার ঠিক করার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই দায় তাঁরা এড়াতে পারে না। মুখ্যসচিব, ডিজি রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। মহিলারা বলেছেন বিএসএফের জন্য বেঁচে রয়েছেন। স্থায়ী বিএসএফ ক্যাম্পেরও দাবি তুলেছেন। তিনি আরও বলেছেন বিষয়টিকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। কিন্তু জাতীয় মহিলা কমিশন রাজনীতি করতে আসনি, রাজনীতির কথাও বলেনি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করেনি। সেই বিষয়টি আগে দেখা উচিত। তিনি আরও বলেছেন যে ঘটনা ওখানে ঘটেছে তাতে অসহনীয় কষ্টে রয়েছেন বিশেষ করে মহিলা এবং শিশুরা।
এরকম সাম্প্রদায়িক ঘটনার বেশি প্রভাব পড়ে মহিলা এবং বাচাচ্চেদের ওপর। বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাট থেকে হুমকি। এসব আক্রান্ত মহিলা এবং শিশুদের মনে গভীর প্রভাব ফেলেছে। চারদিন আগে সদ্য মা হওয়া মহিলাকেও বাড়ি ছাড়া হতে হয়েছে।









