ট্রাম্পের সভায় গুলি, বাইডেনকে দুষছেন রিপাবলিকানরা

0
142
Republicans blame Biden for shooting at Trump meeting
Republicans blame Biden for shooting at Trump meeting
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় দায়ী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উস্কানিমূলক বক্তৃতা। এমনটাই দাবি করেছেন রিপাবলিকান সমর্থকেরা।
রিপাবলিকান সেনেটর জেডি ভ্যান্স তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারের বেশির ভাগ জুড়েই ছিল ডোনাল্ড ট্রাম্পের নিন্দা। তিনি বারবার দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন স্বৈরাচারী তথা ফ্যাসিস্ট, তাই তাঁকে যেনতেন প্রকারেণ ক্ষমতায় আসা থেকে আটকাতে হবে। জো বাইডেনের এহেন উস্কানিমূলক কথাই এই ধরনের ঘটনার দিকে নিয়ে গেছে। ঘটনায় ক্ষুব্ধ আর এক রিপাবলিকান নেত্রী মার্জোরি টেলর গ্রিনের দাবি, ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকদের নিকেশ করতে চান। আমেরিকান কংগ্রেস সদস্য ও রিপাবলিকান পার্টির নেতা মাইক কলিন্সও হামলার জন্য সরাসরি জো বাইডেনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।ঘটনা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ডান কানের উপরের দিকের চামড়া গুলিতে চিরে গিয়েছে।তাদের দেশে যে এমনটা ঘটতে পারে, ভাবতেই পারেন না।