সুড়ঙ্গে মিনিটে ৪৫০০ লিটার জল বার করে উদ্ধারের চেষ্টা

0
122
ছবি সৌজন্যে : সংগৃহীত

তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধার করতে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে ৪ হাজার ৫০০ লিটার জল বার করতে হচ্ছে উদ্ধারকারীদের। দীর্ঘ সুড়ঙ্গের প্রায় ১৩ কিলোমিটার ভিতরে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও, উল্টো দিক থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। 

উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২০ জন, ভারতীয় সেনার ২৪ জন সদস্য। তাঁদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন একটি কয়লাখনির ২৩ জন শ্রমিকও। তিনটি উপায়ে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা হচ্ছে। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এগোনোর জন্য সুড়ঙ্গের ভিতর আঁকাবাঁকা পথে এগোচ্ছেন উদ্ধারকারীরা।

উদ্ধারকাজে তদারকি করতে সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন তেলঙ্গানা সরকারের মন্ত্রী জুপল্লী কৃষ্ণ রাও। শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় ভেঙে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গ। সুড়ঙ্গ ভেঙে পড়ার পরে সেখানে আটকে পড়েন আট জন।