গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বঙ্গভঙ্গ নিয়ে গবেষণা প্রয়োজন, গৌতমের মন্তব্যের পাল্টা সুকান্ত

    বঙ্গভঙ্গ নিয়ে গবেষণা প্রয়োজন, গৌতমের মন্তব্যের পাল্টা সুকান্ত

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলা ভাগের অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো নিয়ে কাজ করতে হলে গবেষণা করতে হয়। নাম না করেই বিবেক অগ্নিহোত্রীর দ্য ক্যালকাটা ফাইলস নিয়ে মুখ খুলেছেন পরিচালক গৌতম ঘোষ। রবিবার এক ভিডিওবার্তায় দেশভাগের যন্ত্রণার ইতিহাস তুলে ধরেন তিনি।

    স্বাধীনতা সংগ্রামের পুরোভাগে বাংলা থাকলেও কীভাবে তাকেই দেশভাগের শিকার হতে হয়েছিল তাও বলেছেন চিত্রপরিচালক। তবে নিজের বক্তব্যে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে একবারও বিবেক অগ্নিহোত্রীর নাম উল্লেখ করেননি গৌতম ঘোষ। ১৯৪৭ সালে আসলে বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করা হয়েছিল। যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তাদেরকেই ভাগ করা হয়। তাঁর সংযোজন বাংলাকে অনেকবার অপদস্থ, হেনস্থা করার চেষ্টা আগেও হয়েছে, কিন্তু সম্ভব হয়নি, ভবিষ্যতেই হবে না। বক্তব্যের শেষে জয় বাংলা বলতেও শোনা গিয়েছে গৌতম ঘোষকে। ইতিহাস থেকে বামেরা ডাইরেক্ট অ্যাকশন ডে-র ঘটনাকে মুছে দিতে চেয়েছিল, এখন রাজ্য সরকারও চাইছে।

    বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস-র ট্রেলার লঞ্চ আটকে যাওয়ায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় কলকাতার ঐতিহাসিক ১৯৪৬-র ১৬ অগাস্টের ডাইরেক্ট অ্যাকশন ডে-র সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাকে মানুষের সামনে আসতে দিচ্ছে না সরকার। ঠিক যেমনটা বামেরা করেছিল।