গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata গবেষক হিন্দোলকে জঙ্গি আফতাবের সঙ্গে তুলনা

    গবেষক হিন্দোলকে জঙ্গি আফতাবের সঙ্গে তুলনা

    0
    119
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদারকে জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা। শুক্রবার আলিপুর আদালত হিন্দোলকে তোলা হয়। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলে বিচারক হিন্দোল মজুমদারকে ১৮ তারিখ পর্যন্ত ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
    দিল্লিতে গ্রেফতারির পর ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। বিরোধিতা করে হিন্দোলের আইনজীবী দাবি করেছেন মার্চ মাসে ঘটনার সময় হিন্দোল মজুমদার স্পেনে গবেষণার কাজে ব্যস্ত ছিলেন। হিন্দোল মজুমদারের আইনজীবীর জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সওয়ালে আমেরিকান সেন্টারে হামলার মূল চক্রী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানেন। দাবি করেন আমেরিকান সেন্টারে হামলার জন্য দুবাইয়ে বসে ষড়যন্ত্র করেছিলেন আফতাব আনসারি। ঠিক তেমনই স্পেনে বসে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলায় ষড়যন্ত্র করেছেন হিন্দোল। এজন্যই হিন্দোল মজুমদারকে হেফাজতে নিয়ে আর কারা জড়িত তাদের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা পাশাপাশি মোবাইল ফোনের ডিজিটাল এভিডেন্সও হাতে পেতে চায় তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে গবেষক হিন্দোল মজুমদারের বিরুদ্ধে।
    ১ মার্চ যাদবপুরকাণ্ডের পর লুকআউট নোটিস জারি করা হয় গবেষেক হিন্দোল মজুমদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা করা হয়। যদিও হিন্দোলের বাবা-মা দাবি করেছেন যে মামলায় তাঁদের ছেলেকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় পুলিশের তরফে কোনও নোটিস বা সমন তাঁরা পাননি।