গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata ব্রাত্য-র গাড়িতে হামলার ব্লু প্রিন্ট স্পেনে! গ্রেফতার গবেষক

    ব্রাত্য-র গাড়িতে হামলার ব্লু প্রিন্ট স্পেনে! গ্রেফতার গবেষক

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলায় সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়া হয়েছে। এই অভিযোগে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।
    ১ মার্চ যাদবপুরকাণ্ডের পর লুকআউট নোটিস জারি করা হয় গবেষেক হিন্দোল মজুমদারের বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয়েছে হিন্দোলকে। পুলিশের দাবি স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা করেছিলেন ওই গবেষক। পুলিশের আরও দাবি যাদবপুরের ছাত্রছাত্রীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। অত্যন্ত মেধাবী ছাত্র হিন্দোল মজুমদার স্পেনের গ্রানডা ইউনিভার্সিটিতে বায়োমেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সের ওপর গবেষণা শেষ করে ফিরছিলেন। বুধবার স্পেন থেকে ফেরার পর দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এবছর ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই।
    ভাঙচুর করা হয় গাড়িতে। যদিও বিষয়টি পুলিশের ব্যাপার বলে মন্তব্য এড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।