কন্নড়ভাষীদের সংরক্ষণ চালু হবেই : খাড়গে-পুত্র 

0
648
Reservation of Kannada speakers will be started Kharge Putra
Reservation of Kannada speakers will be started Kharge Putra
আজ নয়তো কাল কন্নড়ভাষীদের সংরক্ষণ চালু হবেই। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পুত্র তথা কর্নাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গের মন্তব্যে ফের বিতর্ক শুরু হয়েছে।
কর্পোরেট সংস্থাগুলির অসন্তোষের জেরে বুধবারই বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের সংরক্ষণের প্রস্তাবিত বিল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।এই আবহে বৃহস্পতিবার প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন, আজ নয়তো কাল কন্নড়ভাষীদের সংরক্ষণ চালু হবেই। এই মুহূর্তে সংস্থাগুলির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। যে কারণে এই প্রস্তাবটি স্থগিত রাখা হয়েছে। তাদের আশঙ্কা দূর করতে সরকার আলোচনায় বসবে। রাজ্যের বাসিন্দাদের প্রথম চাকরির অধিকার রয়েছে।সবকিছুই আইনের আওতায় করা হবে।কর্নাটক সরকার এমন কিছু চায় না যা বেআইনি হবে।মল্লিকার্জুন খাড়গে পুত্র  ওই মন্তব্যের জেরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, বুধবার কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেসরকারি চাকরিতে কন্নড়ভাষী সংরক্ষণ খতিয়ে দেখার জন্য চার মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গড়েছেন। সেই কমিটির অন্যতম সদস্য প্রিয়ঙ্ক খাড়গে।