গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সেনার জজ অ্যাডভোকেট জেনারেল পদে উঠল সংরক্ষণ নীতি

    সেনার জজ অ্যাডভোকেট জেনারেল পদে উঠল সংরক্ষণ নীতি

    0
    94
    ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
    ভারতীয় সেনার জজ অ্যাডভোকেট জেনারেল পদে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ নীতি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ওই পদে এতদিন পুরুষদের জন্য ছয়টি এবং মহিলাদের জন্য তিনটি আসন বরাদ্দ ছিল।সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি মনমোহন এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ জানায়, এই সংরক্ষণ সমতার মৌলিক অধিকার লঙ্ঘন করে।
    আদালত আরও জানায়, প্রকৃত অর্থে লিঙ্গ সাম্য এবং ২০২৩ সালের নিয়মের প্রকৃত অর্থ হলো মেধার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীর নির্বাচন। আদালতের আরও পর্যবেক্ষণ, এই ধরনের নীতি থাকলে কোনও দেশ সুরক্ষিত থাকবে না। নারী এবং পুরুষ নির্বিশেষে একটি মেরিট লিস্ট প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। সেনার- সেনার জজ অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে করেন আরশনুর কউর এবং অন্য এক মহিলা।
    আরশনুরের দাবি ছিল, এই পদে নিয়োগের পরীক্ষায় তিনি চতুর্থ এবং অন্য মামলাকারী মহিলা পঞ্চম হয়েছেন। কিন্তু মহিলাদের জন্য মাত্র তিনটি আসন বরাদ্দ। তাই যোগ্যতার নিরিখে তিনি পুরুষ প্রার্থীদের থেকে এগিয়ে থাকলেও নির্বাচিত হননি।