গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata রাজ্য প্রশাসনে রদবদল, কমিশনে নালিশ বিজেপির

    রাজ্য প্রশাসনে রদবদল, কমিশনে নালিশ বিজেপির

    0
    1251
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর ঘোষণার আগেই জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই পশ্চিমবঙ্গ সরকার অনৈতিকভাবে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল করেছে। চিঠি লিখে এই ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
    জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে, ২৭ অক্টোবর ২০২৫ তারিখে ২৩৫ জন কর্মকর্তার ব্যাপক বদলি করেছে। এই বদলির মধ্যে ১৭ জন ডিএম , ২২ জন এডিএম, ৪৫ জন এসডিও এবং ১৫১ জন বিডিও অন্তর্ভুক্ত, যাদের বেশিরভাগই এসআইআর -এর সাথে জড়িত থাকবেন। যা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
    ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদন ছাড়াই এই বদলির আদেশ দেওয়ার ইএসআই নির্দেশিকা সম্পূর্ণরূপে লঙ্ঘনের এই অনিয়মিত পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অতি সত্বর এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিজেপি।