গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National বিহারে ভোটার লিস্টে বাংলাদেশ-নেপাল-মায়ানমারের বাসিন্দারা!

    বিহারে ভোটার লিস্টে বাংলাদেশ-নেপাল-মায়ানমারের বাসিন্দারা!

    0
    140
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিহারের ভোটার তালিকায় রয়েছে নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বাসিন্দাদের নাম পাওয়া গিয়েছে। নিবিড় সংশোধনী শুরু হতেই উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকা সংশোধনীর সিদ্ধান্ত নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। নির্বাচন কমিশন নিবিড় সংশোধনী শুরু করতেই উঠে এল অবৈধ ভোটারদের নাম।

    জানা গিয়েছে, একাধিক বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের বাসিন্দাদের নাম পাওয়া গিয়েছে। এদের কাছে আধার কার্ড, রেশন কার্ড ও ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। প্রতিটি নথিই বেআইনিভাবে বানানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আধিকারিকরা জানিয়েছেন, যথাযথ তদন্তের পর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

    চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিহারের ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ২৫ জুন থেকে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হয়েছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত ভোটার তালিকা সংশোধনী চলবে। মোট ৭.৮ কোটি ভোটারের বৈধতা যাচাই করা হবে।