গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর পদত্যাগ

    ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর পদত্যাগ

    0
    40
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ব্রিটেনের আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে সরকারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা করেন।

    সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে ফানবুলে বলেছেন, আমি প্রধানমন্ত্রী, কিয়ার স্টারমারকে অনুরোধ করছি, যেন তিনি দেশ ও দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেন এবং একটি সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করেন।

    দক্ষিণ লন্ডনের পেকহ্যাম আসনের এ সংসদ সদস্য তাঁর পোস্টের সঙ্গে পদত্যাগপত্রও জুড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে ফানবুলে বলেছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও, পরিবর্তনের জন্য আমরা যে ম্যান্ডেট বা জনরায় পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা সুদূরপ্রসারী লক্ষ্য, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারিনি। ফানবুলে আরও বলেছেন, জনগণের কাছ থেকে পাওয়া বার্তাও একেবারে স্পষ্ট, প্রধানমন্ত্রী, আপনি জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন।