বাংলাদেশের প্রধান বিচারপতির পদত্যাগ    

0
134
Resignation of Chief Justice of Bangladesh
Resignation of Chief Justice of Bangladesh
ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি-সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো কর্মী।
আন্দোলনকারীদের কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা। হাইকোর্ট ভবন চত্বরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন বাংলাদেশ সেনার জওয়ানেরা। এরপর জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বিকেলে পড়ুয়াদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রধান বিচারপতি পদত্যাগপত্র আইন মন্ত্রকে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।তাঁরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছেন। অন্যদের বিষয়ে কোনও খবর নেই। এই সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।