গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs পানিহাটি পুরসভার বৈঠকে গৃহীত মলয় রায়ের ইস্তফা

    পানিহাটি পুরসভার বৈঠকে গৃহীত মলয় রায়ের ইস্তফা

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পানিহাটি পুরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হয়েছে পুরপ্রধান মলয় রায়ের পদত্যাগপত্র। কাউন্সিলররা সকলেই তাঁর ইস্তফার পক্ষে মত দেওয়ায় আস্থা ভোট হয়নি।
    এরপরই নিয়মমাফিক ২১ মার্চ সেই বৈঠকের ডাক দিয়েছেন ভাইস চেয়ারম্যান। ওইদিন নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে। তবে সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পুরপ্রশাসন এবং দলের কাজ সামলানো মলয় রায়কে অন্য কাজের ভার দেবে তৃণমূল।পানিহাটি পুরসভার সদ্যপ্রাক্তন চেয়ারম্যান মলয় রায়ের বিরুদ্ধে অমরাবতীর একটি বড় মাঠ বিক্রির অভিযোগ উঠেছিল। এই খবর জানাজানি হতে রাজ্য সরকার মাঠটি অধিগ্রহণ করবে বলে জানিয়ে শাস্তিস্বরূপ চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।এনিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ফোনে মলয় রায়কে ইস্তফা দিতে বলেন। তারপরও অবশ্য নিজের পদ আঁকড়ে অনড় ছিলেন মলয়। কিন্তু পরে চাপে পড়ে ইস্তফাপত্র লিখলেও তাতে স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর নির্দেশ কথাটি উল্লেখ করেন চেয়ারম্যান। এরপর সোমবার নির্ধারিত সময়ে কাউন্সিলররা বৈঠকে বসেন।
    সেখানে কেউ মলয় রায়ের ইস্তফার বিরোধিতা করেননি। ফলে সর্বসম্মতিক্রমে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।