
বোলপুরের পর এবার ইস্তফা দিয়েছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ির মহকুমাশাসক সুপ্রতীক সিনহাকে ইমেল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।
অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন। ভিডিওবার্তায় জানিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। ২০২৬-র বিধানসভা ভোটে তৃণমূলের সিউড়ি থেকে প্রার্থী হয়েছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তবে তিনি বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছে। সিউড়ি পুরসভার ২১টি ওয়ার্ডের সবকটিই তৃণমূলের দখলে। তবে চেয়ারম্যানের ইস্তফায় তৃণমূলের বোর্ড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এরআগে বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষও ইস্তফা দিয়েছেন। তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ বীরভূম জেলা কোর কমিটির সদস্য।
