গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National স্পিকারের বিরুদ্ধ অনাস্থা খারিজ ধ্বনিভোটে

    স্পিকারের বিরুদ্ধ অনাস্থা খারিজ ধ্বনিভোটে

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স

    শাসক শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা ধ্বনিভোটে খারিজ হয়ে গিয়েছে।বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পিকার বিড়লার পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, যখনই বিরোধীরা কথা বলতে যান, থামিয়ে দেওয়া হয়। 

    এরপরেই রাহুল গান্ধীকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, রাহুল অভিযোগ করেন, তাঁকে নাকি বলতে দেওয়া হয় না। আসলে তিনি বলতেই চান না। এর পরেই বিরোধী দলনেতার বিরুদ্ধে পরিসংখ্যান পেশ করে অমিত শাহ বলেছেন, সপ্তদশ লোকসভায় রাহুল গান্ধীর উপস্থিতি ছিল ৫১ শতাংশ।সেখানে সাংসদদের গড় উপস্থিতির হার ৬৬ শতাংশ, ষোড়শ লোকসভায় রাহুল গান্ধীর উপস্থিতি ছিল ৫২ শতাংশ।সাংসদদের গড়ে ৮০ শতাংশ হাজিরা ছিল ওই লোকসভায়। উল্লেখ্য ১০ ফেব্রুয়ারি বিরোধীদের তরফে অনাস্থা নোটিস জমা দেওয়ার পরেই স্পিকার ওম বিড়লা সভা রীতি মেনে সভা পরিচালনা থেকে বিরত ছিলেন। অধিবেশন পরিচালনার দায়িত্বে ছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ জগদম্বিকা পাল।

    বিরোধীরা ভোটাভুটির দাবি তুললেও তিনি তা খারিজ করে ধ্বনিভোট গ্রহণের নির্দেশ দেন।যা নিয়ে সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায় লোকসভায়। বিতর্ক-পর্বে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেছেন, সংসদে প্রায় কোনও গণতন্ত্র অবশিষ্ট নেই। কারণ, বিরোধীদলের সদস্যদের কণ্ঠরোধ করা হয়েছে। বিরোধীদের যদি নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করতে হয়, তা হলে জনগণের জন্য কী ভাবে লড়াই করবে।