গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ২২ এপ্রিলের হামলার জবাব ২২ মিনিটে : মোদী 

    ২২ এপ্রিলের হামলার জবাব ২২ মিনিটে : মোদী 

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    ২২ এপ্রিলে পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জবাব দেওয়া হয়েছে ২২ মিনিটে! পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখেছে গোটা বিশ্ব!
    রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, যাঁরা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাঁদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! বিকানেরের জনসভা থেকে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে কী ভাবে প্রত্যাঘাত হানা হয়েছিল, সেই প্রসঙ্গেও বিস্তারিত বিবরণ দেন মোদী।
    পাশাপাশি, স্পষ্ট বার্তা দিয়ে বুঝিয়ে দেন, সন্ত্রাসবাদকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। পহেলগাঁওয়ে হামলার পর অপারেশন সিঁদুর’ই তার প্রমাণ, এমনটাই দাবি প্রধানমন্ত্রীর। এদিকে,  বিকানেরের কাছে দেশনোক শহরে অবস্থিত করনি মাতা মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।