
ফুটবলে শট মেরে ডুরান্ড কাপ আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ-র সূচনা হয়েছে বুধবার। প্রথম ম্যাচ।
ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসির মধ্যে। টান টান উত্তেজনার মধ্যে শহরের ফুটবলপ্রেমীদের জন্য শুরু হয়েছে বহু প্রতীক্ষীত এই টুর্নামেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রক এবং ডুরান্ড কমিটির পদস্থ আধিকারিকরা। এবারে ডুরান্ড কাপের পুরস্কারমূল্য দ্বিগুণ করা হয়েছে। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি। রানার আপ দল পাবে দেড় কোটি টাকারও বেশি। এছাড়া কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালিস্ট দলগুলোর অন্য বাড়তি অর্থমূল্য। এছাড়া সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলার এবং সেরা গোলরক্ষককে দেওয়া হবে একটি করে এসইউভি গাড়ি। ডুরান্ড কাপ জিতলে দেওয়া হয় তিনটি ট্রফি।
কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডন ছাড়াও প্রথবার অংশ নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মণ্ড হারবার এফসি। মোট ২৪ টি দল খেলবে টুনামেন্ট। এছাড়াও নেপালের ত্রিভুবন আর্মি, আলয়েশিয়ার সেনা দল।







