খুচরো মুদ্রাস্ফীতির হার কমল 

0
173
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দেশে কমেছে খুচরো মুদ্রাস্ফীতির হার। নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে ৫.৪৮ শতাংশে। যা অক্টোবরের ৬.২১ শতাংশ থেকে অনেকটাই কম।
সেবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেকটাই বেশি ছিল মুদ্রাস্ফীতির হার। আরবিআইয়ের লক্ষ্যমাত্রা ২ থেকে ৬ শতাংশ। নিশ্চিতভাবেই নভেম্বরের অঙ্ক সেই সময়ের মধ্যে রয়েছে।সদ্য প্রাক্তন আরবিআইয়ের গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, জলবায়ু থেকে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অস্থিরতার কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়েছে। তাঁর মত ছিল, ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার আগে হার আরও বাড়তে পারে।অক্টোবরে সবাইকে চমকে দিয়ে খুচরো মুদ্রাস্ফীতির হার ছুঁয়ে ফেলেছিল ৬.২১ শতাংশ। সবজির আকাশছোঁয়া দাম কিংবা সেপ্টেম্বরে ভোজ্য তেলে অতিরিক্ত আমদানি শুল্কের ধাক্কাতেই সেবার এই পরিস্থিতি হয়েছিল বলেই মনে করা হচ্ছে।
গত সপ্তাহে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি অর্থাৎ এমপিসি চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশ থেকে ৬.৬ শতাংশ কমিয়েছিল। মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকা সত্ত্বেও এমপিসি একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল।