১৪ মাসে সর্বোচ্চ খুচরো মূল্যবৃদ্ধির হার

0
141
১৪ মাসের মধ্যে খুচরো মূল্যবৃদ্ধির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অক্টোবরে ৬.২১ শতাংশ দাম বেড়েছে ফল, সবজি, মাছ-মাংস, তেল-বনস্পতির।
কম্বাইন্ড ফুড প্রাইস ইনডেক্সের উপর নির্ভরশীল খাদ্যে মূল্যবৃদ্ধি ১৫ মাসের মধ্যে এই প্রথম দুই অঙ্কের ঘর স্পর্শ করেছে। সেপ্টেম্বরে যা ছিল ৯.২৪ এবং একবছর আগে ছিল ৬.৬১ শতাংশে। অক্টোবরে তা একলাফে তা ১০.৮৭ শতাংশে দাঁড়িয়েছে ছত্তীসগড়ে অক্টোবরে সবথেকে বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে ৮.৮৪ শতাংশ। এরপরেই রয়েছে বিহার ৭.৮৩ শতাংশ এবং ওড়িশা ৭.৫১ শতাংশ। দিল্লি রয়েছে তারপরে, ৪.০১ শতাংশ। পশ্চিমবঙ্গ ৪.৬৩ শতাংশ এবং মহারাষ্ট্র ৫.৩৮ শতাংশ।উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমার নির্দেশককেও ছাড়িয়ে গিয়েছে।
গ্রামীণ এবং নগর এলাকায় মূল্যবৃদ্ধির হার ৬.৬৮ শতাংশ এবং ৫.৬২ শতাংশ হয়েছে। এ মাসেই আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছিল সাড়ে ৬ শতাংশে। 
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া