আর জি কর-কাণ্ডে পথে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা 

0
133
আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এ বার পথে নামছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা।
তাঁদের পরিবারের সদস‍্যরাও পা মেলাবেন রবিবারের মৌন মিছিলে। মৌন মিছিলে আইনজীবী, চিকিৎসক, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কয়েক জনকে আহ্বান জানানো হয়েছে।অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের সূত্রে জানা গিয়েছে, মুখে কোনও স্লোগান না থাকলেও, তাঁদের গলায় ঝোলানো থাকবে প্ল্যাকার্ড। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, রবিবার শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল হবে পুলিশকর্মীদের। হাওড়া শহর-র পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ইমেল করে রবিবারের কর্মসূচির কথা জানিয়েছেন উদ্যোক্তারা। যদিও শনিবার রাত পর্যন্ত সেই ইমেলের কোনও জবাব আসেনি বলেই দাবি তাঁদের।