
ইরানে ক্রমাগত অশান্তির আবহে সে যেতে নিষেধ করা হয়েছে ভারতীয় নাগরিকদের। যারা এই মুহূর্তে ইরানে রয়েছেন, তাদেরও যেকোনও উপায়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছে।
এক্স বার্তায় এমনই বিবৃতি জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নাগরিক গণআন্দোলনে উত্তাল ইরান। বিক্ষোভকারীদের দমন করতে নির্বিচারে ক্ষমতা প্রয়োগ করছে প্রশাসন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফে সতর্কবার্তা জারি করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরানে যেতে বারণ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ইরানের পরিস্থিতির দিকে নজর রেখে আগামী নির্দেশ না আসা পর্যন্ত ভারতীয়দের ইসলামিক রিপাবলিক অব ইরানে যেতে বারণ করা হয়েছে।
পাশাপাশি ইরানে বর্তমানে যারা রয়েছেন, পর্যটক থেকে পড়ুয়া, ব্যবসায়ী-সকলকেই দ্রুত ভারতে ফিরে আসতে বলা হয়েছে।





