দেশে ফেরা হাতে নেই : তারেক, পাল্টা শফিকুল 

0
78
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো তাঁরও রয়েছে। ফেসবুক পোস্টে এমনটাই বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরপরই মহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে খোঁজখবর ও সুস্থতা কামনা অব্যাহত রেখেছেন।
মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য সুস্থতা কামনার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসকদল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।