আপত্তিকর ভিডিও : উর্বশী নিজেই ভাইরাল করেছেন 

0
187
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি।

এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা গিয়েছে। নেটিজেনরা সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায়। এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে চিন্তা করতে থাকেন তারা। এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হল, কেন ছড়িয়ে পড়ল, সব জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে উর্বশী বলেছেন, নির্মাতারা তাঁর কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন তাঁদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল,এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।উর্বশী বলেছেন, নির্মাতারা এসে তাঁর বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল,আলাদা কিছু শুট করা হয় নি।

এটা সিনেমার একটি দৃশ্যই ছিল,তাই তিনি বলেছিলেন যদি তাঁরা এটি আরও আগে মুক্তি দিতে পারেন কিনা।উর্বশী জানিয়েছেন, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেছেন।উল্লেখ্য ঘুষপেটিয়া নামের এক ছবির অংশ ওই দৃশ্য।